মোঃ মোশারফ হোসেন এর গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে মোঃ মোশারফ হোসেন গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে মার্কেটিং বিষয়ে তিনি এমবিএ ডিগ্রী লাভ করেন। সাধারণ বীমা সংক্রান্ত বিষয়ে তিনি দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী ও সেমিনারে অংশগ্রহন করেছেন। বীমা পেশায় তাঁর দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।