সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে

কাউন্সিলে বদরুদ্দোজা সভাপতি কাজী খায়ের মহাসচিব নির্বাচিত

-মুসলিম লীগ

বাংলাদেশ মুসলিম লীগের নবম কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনের প্রধান অতিথি সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাঃ এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, প্রাচীন দল মুসলিম লীগকেও জনগনের ভোটের অধিকার ফিরে পেতে ভূমিকা রাখতে হবে। তিনি সরকারকে হুশিয়ারী দিয়ে বলেন, ভোটারবিহীন নির্বাচন পুনরায় করা হলে সরকারের অস্তিত্ব বিপন্ন ও দেশের সর্বনাশ ঘটবে।

আজ সকাল দশটায় ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স হলে ভারপ্রাপ্ত সভাপতি  সাবেক এম.পি এ্যাড. বদরুদ্দোজা সুজার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এস.এইচ খান আসাদ ও প্রচার সম্পাদক শেখ এ সবুরের সঞ্চালনায় অনুষ্ঠিত নবম কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রেসিডেন্ট মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ,  বিশিষ্ঠ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, এন.ডি.এম এর সভাপতি ববি হাজ্জাজ। মুসলিম লীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম, চট্টগ্রামের মোর্তজা আলী চৌধুরী, খুলনার ওয়াজের আলী মোড়ল ও এস.এম ইসলাম, ময়মনসিংহের আকবর হোসেন পাঠান, রাজশাহীর আব্দুর রশিদ খান চৌধুরী, যশোরের শেখ আবদুল কাইয়ূম প্রমুখ।

কাউন্সিলে ৪৩টি জেলা থেকে আগত ৪৫০জন প্রতিনিধি ও ২০০ ডেলিগেটের উপস্থিতিতে ৯টি প্রস্তাব সর্বসন্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।  জাতিসংঘে অভিযোগ উত্থাপন করে দিল্লীর কাছ থেকে ৫৪টি নদীর পানির ন্যয্য হিস্যা সকারকে নিশ্চিত করতে হবে। ব্যাংকের টাকা লুট ও অর্থ পাচারের ঘটনার অপরাধী রাজনীতিবিদদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

 কাউন্সিলরবৃন্দ সর্বন্মতিক্রমে এ্যাড. বদরুদ্দোজা সুজাকে সভাপতি ও কাজী আবুল খায়েরকে মহাসচিব নির্বাচিত করেন।