
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ২৮.০৮.২০২৩ইং তারিখ সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানী চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন।এ সময় কোম্পানীর পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকসহ, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদী খানম ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানী সচিব মোঃ নূর-উল-আলম।












