বিআইএফ’র নির্বাচন ২৪ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা

অর্থনীিতির ৩০ দিন প্রতিবেদক :
বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ি ভোট হবে ২৪ ফেব্রুয়ারি।
প্রধান নির্বাচন কমিশনার ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জালালুল আজিম আজ রোববার (২ ফেব্রুয়ারি) নির্বাচনী তফসিল ঘোষণা করেন ।
এ বছরে ভোটে একজন প্রেসিডেন্ট, দু’জন ভাইস প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি জেনারেল, দু’জন জয়েন্ট সেক্রেটারি জেনারেল, একজন ফাইন্যান্স সেক্রেটারি, দু’জন অর্গানাইজিং সেক্রেটারি, একজন অফিস সেক্রেটারি এবং ৭ জন এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পযর্ন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, ৯ ফেব্রুয়ারি দুপুর ১২টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে আপিল বোর্ডের নিকট খসড়া ভোটার তালিকার বিষয়ে আপত্তি করা যাবে।
১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় খসড়া ভোটার তালিকার বিষয়ে আপত্তির শুনানী, ১৩ ফেব্রুয়ারি বিকাল ৫টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে । ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পযর্ন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।
১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন পত্র যাচাই, ১৭ ফেব্রুয়ারি বিকাল ৫টায় প্রার্থী তালিকা প্রকাশ এবং ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থী তালিকার বিরুদ্ধে আপিল, ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত আপিল শুনানি, ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে । নমিনেশন পেপার প্রত্যাহারেরে সর্বশেষ তারিখ দেয়া হয়েছে ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২২ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে।
২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন ও গণনা করা হবে। একইদিন (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার পর প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।
২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত ঘোষিত ফলাফলের বিপরীতে আপিল, ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি করা হবে । আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ।