কর্ণফুলীইন্স্যুরেন্স কোম্পানীলিমিটেড ৩৯তম “বার্ষিক সম্মেলন – ২০২৫” অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
কর্ণফুলীইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ৩৯তম “বার্ষিক সম্মেলন-২০২৫” ২৫শে জানুয়ারী – ২০২৫ শনিবার অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা এ. এন. এম. ফজলুল করিম মুন্সী সভাপতিত্ব করেন। কোম্পানীর চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ প্রধান অতিথি এবং মাননীয় ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ সকলকে বীমাবিধি তথা বীমার সঠিক নিয়মনীতি অনুসরনপূর্ব্বক বীমা প্রিমিয়াম আহরন করে কোম্পানীকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আহবান জানান। ২০২৪ সালে কোম্পানীর বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় এবং ২০২৩ সালের তুলনায় প্রিমিয়াম আয় বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করে কর্মকর্তা/কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বীমা দাবী দ্রুত পরিশোধ করে বীমাকারীদের বীমার সুফল প্রাপ্তিতে বিশেষ দৃষ্টি দেওয়ার পরামর্শ প্রদান করেন। কোম্পানীর মূখ্য নির্বাহীকর্মকর্তা এ.এন.এম.ফজলুল করিম মুন্সী ভবিষ্যতে প্রিমিয়াম আয়, সম্পদ ও সুনাম আরো বৃদ্ধি করার প্রয়াসে সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীদেরকে নিজনিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পরিপালনের আহ্বান জানান এবং কোম্পানীকে আগামীতে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বীমা কোম্পানী বিনির্মানে সম্মেলনে আগত শাখাঅবধায়কগনের নিকট আন্তরিক সহযোগীতা কামনা করেন।