
অর্থনীতির ৩০ দিন ডেস্ক:
৫ ও ৬ জুন ২০২৩ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ঝিনাইদহ ও মাগুরা শাখা অফিসে দিন ব্যাপী ” ব্যবসা উন্নয়ন ও প্রশিক্ষণ সভা” অনুষ্ঠিত হয়েছে। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ইভিপি ও প্রধান প্রশিক্ষক মজিবুল মাওলা লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান ও সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম। সভাগুলোর সভাপতিত্ব করেন ঝিনাইদহ ও মাগুরা শাখা অফিসের ইনচার্জ যথাক্রমে মোঃ ইব্রাহিম খান টুলু-জিএম ও মোঃ জাহাঙ্গীর আলম-সিনিয়র জিএম।












