অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর শরীয়াহ্ কাউন্সিল এর ৬ষ্ঠ সভা আজ কোম্পানির প্রধান কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যিদ কামালউদ্দিন জাফরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী, শরীয়াহ্ কাউন্সিল এর সদস্য সচিব মাওলানা হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান, সদস্য মাওলানা এ বি এম মাসুম বিল্লাহ, এ কিউ এম ছফিউল্লাহ আরিফ, মাওলানা মুফতি মুহাম্মদ বদিউল আলম সরকার, হাফেজ মাওলানা জিয়াউল হাসান, অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কোম্পানির মু্খ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান ও কোম্পানি সচিব আবদুর রহমান। নিয়মিত বীমা দাবী পরিশোধ করায় সভার চেয়ারম্যান ও সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। সভায় কোম্পানির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম রেজাকুল হায়দার, উদ্যোক্ত পরিচালক মরহুম ফিরোজ আলম, মরহুম মোঃ আলী আজিম খান ও শরীয়াহ্ কাউন্সিল এর সদস্য মরহুম অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর মাগফিরাত ও কোম্পানীর সমৃদ্ধি কামনা করে দোয়া মুনাজাত করেন শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যিদ কামালউদ্দিন জাফরী।












