জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কুমিল্লা বিভাগীয় ব্যবসা উন্নয়ন সভা ও ইফতার মাহফিল


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
অদ্য ০৯ এপ্রিল ২০২৩ রবিবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর কুমিল্লা বিভাগীয় কার্যালয়ে ইফতার মাহফিল ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেস ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভিপি (প্রশিক্ষক) মোঃ মজিবুল মাওলা লিটন। সভার সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের ইনচার্জ ও সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ আবদুল কদের। সভায় জিএম, ডিজিএম ও এজিএম সহ প্রায় শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।