
অর্থনীতির৩০ দিন ডেস্ক :
দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাবা মোহাম্মদী খানম বেঙ্গল প্লাষ্টিক লিমিটেড, ইউনিট-৩ এর নৌ কার্গো বীমা দাবীর ১,৫৫,১০,১৭১/-(এক কোটি পঞ্চান্ন লক্ষ দশ হাজার একশত একাত্তর) টাকার চেক বেঙ্গল গ্রুপের চীফ অপারেটিং অফিসার জনাব আমির দাউদ এর নিকট
হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর দাবী ও পুণঃ বীমা বিভাগের উর্ধ্বতন ব্যবস্থাপক জনাব মো: শরিফুল ইসলাম খান ও বেঙ্গল গ্রুপ এর এজিএম (অর্থ ও হিসাব) জনাব সরদার আনজির আহমেদ উপস্থিত ছিলেন।












