
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির বোর্ড অব গভর্নরস-এর নূতন সদস্য হিসেবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএ-এর নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ জালালুল আজিম এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএ-এর নির্বাহী কমিটির সদস্য মিজ্ ফারজানা চৌধুরী-কে নিয়োগ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমির বোর্ড অব গভর্নরস-এর সদস্য হিসেবে ইতিপূর্বে নিয়োগকৃত জনাব নাসির উদ্দিন আহমেদ (পাভেল), প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-কে বহাল রাখা হয়েছে।












