
খোন্দকার জিল্লুর রহমান :
চরম অব্যবস্থাপনা, লুটপাট, অর্থ আত্মসাৎ, তহবিল তসরুপ, গ্রাহক দাবী পরিশোধে ব্যর্থতাসহ হাজারো ঝামেলা নিয়ে যখন দেউলিয়া অবস্থার পথে ঠিক এমনই এক সময়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্পনসরদের শেয়ার কিনতে যাচ্ছে, যেটি এখন ক্লায়েন্টদের দাবি নিষ্পত্তির সমোজোতার লড়াইয়ের অপেক্ষা করছে।
কোম্পানি জানিয়েছে যে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক ও পৃষ্ঠপোষক শেয়ারহোল্ডাররা ২৯.১০.২০২৩ তারিখে অনুষ্ঠিত তাদের ২১৯তম বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়েছে যে তারা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এর সহযোগী সংস্থা এবং অন্যান্য ব্যক্তিদের সাথে ১,৫৪,১৯,৩০৯টি শেয়ার বিক্রি করার জন্য গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সাথে একটি চুক্তি করবে, এর পরের দিন অর্থ্যাৎ আজ ৩০-১০-২০২৩ তারিখ সোমবার জারি করা সানলাইফের একটি প্রকাশ অনুসারে প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ব্লক মার্কেটে শেয়ার বিক্রি করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে, ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, সানলাইফ ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার আজ ৫২.৯০ টাকায় লেনদেন হয়েছে।এই দাম বিবেচনায় ১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ারের দাম দাঁড়াবে প্রায় ৮১ কোটি টাকারও কিছু বেশি।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের মতে, ২০২২ সালের শেষে সানলাইফের দাবি নিষ্পত্তির অনুপাত ৫৫.০৫ শতাংশে দাঁড়িয়েছে। ২০২২ সালের পর হতে ২০২৩ সালের বর্তমান পর্যন্ত গ্রাহকদাবি পরিশোধের মাত্র ক্রমান্ময়ে নি¤œমুখি বলেই বিশ্বস্ত সূত্রে যানা যায়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে ডিরেক্টর এবং এর সহযোগী সংস্থা এবং অন্যান্য ব্যক্তিরা তাদের কোম্পানির ১,৫৪,১৯,৩০৯ শেয়ার ব্লক মার্কেটে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করবে, প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে।
সানলাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তারা হলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পরিবারের সদস্যরা। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মন্ত্রীর পিতা এ মালেক। বর্তমানে মন্ত্রীর বোন অধ্যাপক রুবিনা হামিদ কোম্পানির চেয়ারপারসন এবং ছেলে রাহাত মালেক পরিচালকের দায়িত্ব পালন করছেন বলে কোম্পানির ওয়েবসাইটে উল্লেখ্য রয়েছ।












