বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স-এর জাতীয় শোক দিবস পালন।

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৮তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস- ২০২৩ উপলক্ষ্যে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর প্রধান কার্যালয়ে ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় শোকদিবস উপলক্ষে এক শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রকল্প প্রধানগণ, উন্নয়ন কর্মকর্তাগণ এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
শোকসভায় কোম্পানির চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম আলোচনা করেন।শোকসভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন কোম্পানির অতিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আওলাদ হোসেন।