বেঙ্গল ইসলামি লাইফ এবং শিখো-এর মধ্যে গোষ্ঠী তাকাফুল চুক্তি স্বাক্ষর

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
১২ ফেব্রুয়ারি (বুধবার) বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং অনলাইন ভিত্তিক সর্বাধুনিক শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান শিখো’র মধ্যে গোষ্ঠী তাকাফুল
চুক্তি স্বাক্ষরিত হয়। রাজধানী ঢাকায় শিখো’র প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী শিখো’র
সকল কর্মকর্তা ও কর্মচারী বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর গোষ্ঠী তাকাফুল সুবিধার অর্ন্তভুক্ত থাকবে। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের
গ্রুপ বীমা বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাজহারুল ইসলাম রানা এবং শিখো’র ভাইস প্রেসিডেন্ট (অপারেশন্স) ইশমাম আহমেদ চৌধুরী নিজ নিজ
প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত গোষ্ঠী তাকাফুল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিখো’র এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) সুমাইয়া রহমান ও এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) পিয়াস পাল এবং
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর কর্পোরেট সেলস বিভাগের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রোকসানা আক্তার ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মেহেদী হাসান উপস্থিত ছিলেন।