
অর্থনীতির ৩০ দিন ডেস্ক:
০১/০৮/২০২৩ইং তারিখে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ-এর সম্মানিত পলিসি গ্রাহক জনাব জ্যোস্না আফরোজ এর মেয়াদোত্তর বীমাদাবীর ১১,৬৮,৪৬৭/- (এগার লক্ষ আটষট্টি হাজার চারশত সাতষট্টি) টাকার চেক কোম্পানীর প্রধান কার্যালয়ে বীমা গ্রাহকের এর নিকট হস্তান্তর করা হয়। গ্রাহক কোম্পানীর মাননীয় মুখ্য নির্বাহী
কর্মকর্তা জনাব নিমাই কুমার সাহা এবং ডিএমডি ও সিএফও জনাব মোঃ রফিক আহমেদ এর নিকট হতে চেক গ্রহন করেন। এছাড়াও দাবী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট সৈয়দ তারিকুর রশীদ।












