
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ-এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা ২৫/০৯/২০২৩ইং তারিখ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কোম্পানীর চেয়ারম্যান মুজিবুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত শেয়ারহোল্ডারগণ কোম্পানীর সাফল্যের জন্য প্রশংসা করেন। সভায় সংযুক্ত ছিলেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান গোলাম ফাতেমা তাহেরা খানম, পরিচালকমন্ডলী, উপদেষ্টা আহসানুল ইসলাম টিটু, এমপি, মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, ডিএমডি ও সিএফও মোঃ রফিক আহমেদ এবং কোম্পানী সেক্রেটারী মোঃ মিজানুর রহমান। এছাড়াও কোম্পানীর Statutory Auditors আজিজ হালিম খায়ের চৌধুরী, কর্পোরেট গর্ভনেন্স Compliance অডিটর মোল্লা কাদের ইউসুফ এন্ড কোং এবং Independent Scrutinizer- Jasmin & Associates-এ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন। ৩৩তম বার্ষিক সাধারণ সভায় ২০২২ইং সালের জন্য ঘোষিত নগদ ১২% লভ্যাংশ শেয়ারহোল্ডারগণ কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।












