প্রগতি ইন্স্যুরেন্সের ৩০% নগদ লভ্যাংশ ঘোষনা

প্রগতি ইন্স্যুরেন্স কর্তৃক ৩০% নগদ লভ্যাংশ ঘোষনা

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :-
প্রগতি ইন্সুরেন্স লিমিটেড এর ৩৫ তম বার্ষিক সাধারন সভা ২৬ আগষ্ট, ২০২১ তারিখে ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত। এই সভায় কোম্পানীর শেয়ারহোল্ডারদের ২০২০ সালের জন্য ৩০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। কোম্পানীর চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন এই সভায় সভাপতিত্ব করেন। ভাইস চেয়ারম্যান জনাব তাবিদ মোঃ আউয়াল এবং কোম্পানীর পরিচালনা পর্ষদের সদস্য সর্বজনাব আব্দুল আউয়াল মিন্টু, খলিলুর রহমান, মোহা¤মদ এ. আউয়াল, মোঃ সাইদুর রহমান মিন্টু, এন.জে চৌধুরী, মোহাম্মাদ আব্দুল মালেক, নাসির লতিফ, স্বতন্ত্র পরিচালক সন্তোষ শর্মা, হাসিনাতুন নাহার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রেজাউল করিম সহ আরো অনেকে ৩৫তম বার্ষিক সাধারণ সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্লাটফরমে যুক্ত হন। তারা তাদের মতামত জানান এবং ই-ভোটিং এর মাধ্যমে প্রস্তাবিত আলোচ্যসূচী সমুহের অনুমোদন করেন।
২০২০ সালে কোম্পানী গ্রস প্রিমিয়াম বাবদ আয় করে ২২১ কোটি টাকা । উক্ত বছরে কোম্পানীর কর পূর্ব মুনাফা আয় হয় ৩৬.৫৩ কোটি টাকা। নীট দাবী পরিশোধের পরিমান ১২.৭২ কোটি টাকা যা গত বছরে ছিল ১৩.৮৪ কোটি টাকা। বীমা খাত থেকে আয় হয়েছে ৩২.০২ কোটি টাকা । মোট সম্পদের পরিমান দাড়িয়েছে ৫১৪.৪৪ কোটি টাকা ।
চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, এ বছর বীমা খাত থেকে আয় হয়েছে ৩২.০২ কোটি টাকা যা গত বছর ছিল ২২.৮৭ কোটি টাকা। এ বছর শেয়ার প্রতি আয় বেড়েছে ৪.০৭ টাকা যা গত বছর ছিল ৩.১৯ টাকা। এই সাফল্যের পিছনে রয়েছে সম্মানিত বীমা গ্রাহকদের অসীম অবদান, কোম্পানীর পরিচালনা পর্ষদের সঠিক দিক নির্দেশনা, কোম্পানীর সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং কর্মনিষ্ঠা।
কোম্পানী সচিব, চীফ ফাইনানসিয়াল অফিসার, এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
৩৫তম সাধারন সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল/ অনলাইনে যুক্ত হয়ে তাদের মতামত এবং ই-ভোট প্রদান করেন এবং কোম্পানীর কার্যক্রমে এবং অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। বার্ষিক সাধারন সভা সঞ্চালনা করেন কোম্পানী সচিব সৈয়দ আনিসুল হক।
সভায় উদ্যোক্তা পরিচালক হতে ৪ জন পরিচালক পুনঃ নির্বাচিত হন তাঁরা হলেন সৈয়দ এম আলতাফ হোসাইন , জনাব আবদুল আউয়াল মিন্টু, জনাব মোহাম্মাদ আবদুল মালেক এবং মিসেস নাহরিন সিদ্দিকা। সাধারণ শেয়ারহোল্ডারের পক্ষ থেকে ৩ জন পরিচালক নির্বাচিত হন তারা হলেন- জনাব এ, এস,এম, মহিউদ্দিন মোনেম, সৈয়দ মোহাম্মাদ জান এবং জনাব তাজওয়ার মোহাম্মাদ আউয়াল। এই সভায় জনাব মোহাম্মাদ জামালউদ্দিনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দেয়া হয়।