বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ফাউন্ডেশন গত ৯ মে, ২০১৮ তারিখে ইন্স্যুরেন্স পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে বৃত্তি প্রদান করেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন প্রেসিডেন্ট শেখ কবির হোসেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ যার উদ্যোগে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও আইডিআরএ-এর সদস্য ও পরিচালকবৃন্দ, বিআইএ-এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বীমা কোম্পানীর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রী ও তাঁর অভিভাবরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ শফিকুর রহমান পাটোয়ারী, চেয়ারম্যান, আইডিআরএ, গকুল চাঁদ দাস, সদস্য, আইডিআরএ, বোরহান উদ্দিন আহমেদ, সদস্য, আইডিআরএ, নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান, নিজাম-হাসিনা ফাউন্ডেশন, নাসির উদ্দিন আহমেদ, সদস্য, নির্বাহী কমিট্,ি বিআইএ, পি. কে. রায়, মুখ্য নির্বাহী কর্মকর্তা, রুপালী ইন্স্যুরেন্স কোং লিঃ, মোঃ শহিদুল ইসলাম, মুখ্য নির্বাহ কর্মকর্তা, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স প্রমুখ। অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন বিআইএ এর ভাইস-প্রেসিডেন্ট একেএম মনিরুল হক।
অনুষ্ঠানে বক্তারা বিআইএ ফাউন্ডেশনের ভবিষ্যত সমৃদ্ধি কামনা করেন এবং বীমা কোম্পানীসহ সকলকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য আহবান জানান।












