“ফারইষ্ট লাইফের সাবেক পরিচালক এমএ খালেক গ্রেফতার”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক পরিচালক খালেককে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। তিনি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান। আজ দুপুরে রাজধানীর বনশ্রী থেকে তাকে গ্রেফতার করা হয়। এমএ খালেক ২০১৫ সালের ৩১ ডিসেম্বর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব শুরু করেন। এরপর ২০১৮ সালের ১৪ নভেম্বর দায়িত্ব ছাড়ার পূর্ব পর্যন্ত বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে উন্নয়নের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেন।
পরবর্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে টাকা ফেরত দেওয়ার কথা কথা থাকলেও ফেরত না দিয়ে বার বার সময় নিতে থেকেন। পরবর্তিতে টাকা ফেরত না দিয়ে মামলার হুমকি এবং হুমকি দিতে থাকেন। মামলার নথি থেকে জানা যায় ঢাকা মহানগর বিজ্ঞ হাকিম আদালতে ৫ মার্চ ২০২০ এবং ৯ আগস্ট ২০২০ মামলা দুটি সমন জারি করা হয়। যার নম্বর সিআর ২২৩/২০২০ (ধারাঃ ৪০৩/৪০৬/৪২০/৪১৭/৫০৬ দন্ড বিধি) সিআর ৬৬২/২০২০ (৪০৩/৪০৬/৪২০/৪১৭/৫০৬ দন্ড বিধি)।
আবুল কাশেম মোল্লা বাদী হয়ে প্রথম মামলাটি করেন, তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার এবং দ্বিতীয় মামলাটি বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা মোঃ নাফিদ মোমেন বাদী হয়ে করেন। নথিতে বলা হয় এমএ খালেক ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর আইন কানুন পরোয়া না করে নিজের ইচ্ছামতো বিশ্ববিদ্যাল্পযের কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের নামে বিভিন্ন সময়ে ১,৪৯,৭০,০০০/- টাকা হাতিয়ে নেন ৩৭ টি চেকের মাধ্যমে । এমএ খালেক ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক পরিচালক।
উল্লেখ্য, ঢাকা মহানগর বিজ্ঞ হাকিম আদালত বিকেলে তাকে শর্ত-সাপেক্ষে জামিন প্রদান করন প্রক্রিয়ায়।

সুত্র : insurancereportebd.com