নিজস্ব প্রতিবেদক
এসএমই ফাউন্ডেশনের ১২তম বার্ষিক সাধারণ সভা গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারপারসন কেএম হাবিব উল্লাহ এতে সভাপতিত্ব করেন। সভায় ফাউন্ডেশনের সাধারণ পর্ষদ ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করে।
বার্ষিক সাধারণ সভায় সদস্যরা এসএমই খাতের উন্নয়নে ফাউন্ডেশনের গত বছরের কর্মসূচি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন। ফাউন্ডেশনের চেয়ারপারসন কেএম হাবিব উল্লাহ দেশের এসএমই খাতের বিস্তার ও উন্নয়নের ক্ষেত্রে পরামর্শ প্রদানের মাধ্যমে অবদান রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সভায় ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ ও সাধারণ পর্ষদের সদস্যদের মধ্যে মো. এনামুল হক, অতিরিক্ত সচিব, শিল্প মন্ত্রণালয়; মুশতাক হাসান মুহ. ইফতিখার, চেয়ারম্যান, বিসিক; ড. মো. মফিজুর রহমান, মহাপরিচালক, বিটাক; বিজয় ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান, ইপিবি; সরদার আবুল কালাম, মহাপরিচালক, বিএসটিআই; বেগম সেলিনা সুলতানা, সদস্য, ট্যারিফ কমিশিন; অরিজিৎ চৌধূরী, অতিরিক্ত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; আবু হেনা মোহা. রাজী হাসান, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক; আবদুল মতিন, সাবেক অতিরিক্ত সচিব; এএফএম ফকরুল ইসলাম মুন্সী, সভাপতি, বাপা; মনোয়ারা হাকিম আলী, সভাপতি, সিডব্লিউসিসিআই; মির্জা নূরুল গণি শোভন, প্রেসিডেন্ট, নাসিব; কেএম আকতারুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, আকতার ফার্নিচার লিমিটেড; কানিজ আলমাস খান, ব্যবস্থাপনা পরিচালক, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেড; মানতাশা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, রিলা’স ফ্যাশন বুটিক; আবুল কালাম ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক, যমুনা মিটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড; ইসমাত জেরিন খান, ব্যবস্থাপনা পরিচালক, জারমার্টজ; মো. রাশেদুল করীম মুন্না, ব্যবস্থাপনা পরিচালক, ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড; ড. রাজিয়া বেগম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মো. সফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন সভায় উপস্থিত ছিলেন।











