ন্যাশনাল লাইফের ১০ম আইসিএসবি ন্যাশনাল গোল্ড-অ্যাওয়ার্ড অর্জন

অর্থনীতির ৩০ দনি ডেস্ক :
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী কর্পোরেট সুশাসনের জন্য ১০ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেছে। ১৪ অক্টোবর ২০২৩ হোটেল রেডিসনে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগ দেন, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস ও আইসিএসবির কর্পোরেট গভর্ণেন্স কমিটির চেয়ারম্যান এম নুরুল আলম এফসিএস অ্যাওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম, কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান, এইচআর প্রধান মোঃ এনামুল হকসহ ব্যাংক-বীমা ও বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দি ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ২০২২ সালে সেরা কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স এর স্বীকৃতিস্বরূপ ন্যাশনাল লাইফকে এই গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করে।