ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি প্রধান কার্যালয় ৭১, পুরানা পল্টন লাইন, ঢাকায় অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক এ.কিউ.এম ওয়াজেদ আলী উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুর রহমান প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসাবে ভাইস-চেয়ারম্যান শম্পা রহমান, কোম্পানীর প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ হাসান, ইনডিপেনডেন্ট পরিচালক গোলাম সারওয়ার এবং শ্রী সি.আর. মজুমদার, এফসিএ উপস্থিত ছিলেন। উপদেষ্টা মোহাম্মদ লুৎফর রহমান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ আবুল হাসিম, সহকারী-ব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় প্রধান অবলিখন/পুনঃবীমা ও দাবী শান্তি নারায়ন দাস ও কোম্পানী সচিব উত্তম কুমার দে এসিএসসহ প্রধান কার্যালয়ের অন্যান্য উর্দ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কোম্পানীর সকল শাখা প্রধান ও উন্নয়ন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সম্মেলনে সফল শাখা প্রধান ও উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কার প্রদান করেন।












