তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স-এর বিনিয়োগ কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
গত ২৯ ডিসেম্বর, ২০২৪ ইং তারিখে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এর বিনিয়োগ কমিটির ৬ষ্ঠ সভা বাড়ী নং- ২৩/ক, রোড নং-০৭, ধানমন্ডি আ/এ, ঢাকায় অনুষ্ঠিত হয়। বিনিয়োগ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মিসেস তাহমিনা আফরোজ, জহিরুল ইসলাম, মিসেস শাহানাজ পারভিন ও মোঃ ইকবাল হোসেন সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম, সিএফও মোহাম্মদ মামুনুল ইসলাম ও কোম্পানি সেক্রেটারী মোঃ শাহীন মিয়া সভায় উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানীর বিনিয়োগ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।