
অর্থনিীতির ৩০ দিন ডেস্ক:
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর লক্ষীপুর সার্ভিস সেন্টারের বীমা গ্রাহক মরহুম আনোয়ার হোসেন এর মৃত্যু দাবীর ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার চেক ২১ মে ২০২৩ কোম্পানির মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে নমিনি তার স্ত্রী মিসেস ফরিদা আক্তারের নিকট হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এম নুরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানি সচিব আবদুর রহমান ও ডিভিপি (অবলিখন ও দাবী) মজিবুর রহমান। উল্লেখ্য মরহুম আনোয়ার হোসেন একটি মাত্র কিস্তি বাবদ ২২,২০০/- টাকা প্রিমিয়াম প্রদান করে মৃত্যুবরণ করেন।












