সন্ধানী লাইফের ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন

অর্থনীতির ৩০দিন ডেস্ক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর প্রধান কার্যালয়ে আলোচনা সভা, শহীদদের স্মরণে দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষ রোপন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কোম্পানীর মাননীয়
চেয়ারম্যান মুজিবুল ইসলাম, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ইদ্রিস মিয়া তালুকদার, ডিএমডি ও সিএফও মোঃ রফিক আহমেদ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে কোম্পানীর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।