
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর লিঃ-এর গ্রুপ বীমা চুক্তির আওতাভুক্ত “খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ” এর বিশিষ্ট অংকনবিদ কাজী নামজুল হক এর মৃত্যুতে গভীর সমবেদনা জানানো হয় এবং তাঁর গ্রুপ বীমা দাবীর ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকার চেক তার নমিনী (স্ত্রী) ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক মোঃ মামুনুল আবেদীন এর নিকট হস্তান্তর করেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ইদ্রিস মিয়া তালুকদার। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয়নাল আবেদীন জুলু, জিএম এস.এম সাজ্জাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।












